আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে তানোর উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ জুন, ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাইমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের আর্থিক সংকট দূরীকরণে এই বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের মনযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
সবশেষে, আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।