August 12, 2026, 2:29 am
শিরোনাম:
চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু  যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান। বেলাবোতে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৯ শিক্ষার্থীবারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের অভাবনীয় সাফল্য কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প নোয়াখালীতে ভূমি বিরোধের জেরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৭ চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও সুস্থ তদন্তর দাবিতে মানববন্ধন করেছেন নড়াইল প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

Reporter Name

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নড়াইল প্রেসক্লাব। বুধবার (২৪ জুন) সকালে শহরের আদালত সড়কে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য গভীর উদ্বেগের বিষয়।

সংবাদ সংগ্রহ ও তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলার শিকার হওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান এবং সাংবাদিক আল আমিন।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 



ফেসবুকে আমরা