August 12, 2026, 3:29 am
শিরোনাম:
চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু  যশোর এনসিপি আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবি’র অভিযান,প্রায় দুই হাজার ভারতীয় শাড়ি জব্দ! বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান। বেলাবোতে শতভাগ পাস, জিপিএ-৫ পেলেন ৯ শিক্ষার্থীবারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলের অভাবনীয় সাফল্য কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প নোয়াখালীতে ভূমি বিরোধের জেরে উত্তেজনা, পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ৭ চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

Reporter Name

মোঃ সুমন চৌধুরী, তানোর রাজশাহী প্রতিনিধি:

 

 

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় কামারগাঁ ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ’শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি, গ্রাম থেকেই শুরু হোক বাল্যবিয়ে মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন’ এই প্রতিপাদ্যকে সমনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপির সহযোগিতায় ও কামারগাঁ ইউনিয়ন পরিষদ, শিশু যুব ফোরামের বাল্যবিয়ে ও শিশু শ্রমমুক্ত ঘোষণার আয়োজন করে।

এসময় উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি কামাল (মিন্টু)’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী, ঝুনু বৈদ্য (লিমা), কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রুবেল হোসেন, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, সফিকুল ইসলাম রাজা, নারী ইউপি সদস্য জামেলা খাতুন, স্বপ্নচারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফ্যাসিলিটেটর হাফিজুর রহমান, শাহিন আলম, হাবিবুর রহমান, কিশোর কিশোরী, সাংবাদিক, ইমাম, কাজী ও পুরোহিত পালকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি শিশুদের অধিকার হরণের শামিল। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত করা কিংবা অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। চেয়ারম্যান সুফি কামাল মিন্টু বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে, ভোগ করতে হচ্ছে মানসিক ও শারীরিক অসুস্থতা। স্বামী ও শ্বশুর বাড়ির নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত হাজারো কিশোরী। বাল্যবিয়ের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশির ভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনেই। এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন বাল্যবিয়ে প্রতিরোধ করা আর প্রতিরোধে প্রয়োজন সবার সচেতনতা।

প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর মূল বিষয়সমূহ সকলের কাছে উপস্থাপন করে বলেন, বাল্যবিয়ে ও শিশুশ্রম আমাদের দেশের একটি প্রধান সমস্যা যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম বা প্রতিবেদনে আমরা দেখতে পাই। বাংলাদেশ সরকারও উক্ত বিষয়ে সর্তক অবস্থানে আছে এবং তা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি সকলকে আহ্বান করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিসহ প্রতিরোধ করার জন্য আহবান জানান।



ফেসবুকে আমরা