আনিসুজ্জামান খোকন,নেত্রকোনা প্রতিনিধি,
ডেইলি মুক্তি সমাচার
নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ত্যাগী, পরীক্ষিত, সাহসী ও কর্মীবান্ধব ছাত্রনেতা মুন্না খান শাহীন। দীর্ঘদিন ধরে সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নিরলস কাজ এবং দলীয় প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকার কারণে তিনি আজ সাধারণ সম্পাদক পদের একজন যোগ্য, গ্রহণযোগ্য ও সবচেয়ে প্রত্যাশিত মুখ হিসেবে নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বর্তমানে আটপাড়া উপজেলা ছাত্রদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালনরত মুন্না খান শাহীন পদ-পদবির গণ্ডি পেরিয়ে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে বহু আগে থেকেই তৃণমূলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনৈতিক দমন-পীড়ন ও প্রতিকূলতার মুখেও দলীয় আদর্শে অটল থেকে প্রতিটি সংকটময় মুহূর্তে কর্মীদের পাশে থেকে নিজেকে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে সবসময় প্রাধান্য দেওয়ার কারণে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর গড়ে উঠেছে নিবিড় রাজনৈতিক বন্ধন। মাঠপর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, সততা ও কর্মীবান্ধব মনোভাব তাঁকে এই পদের শক্তিশালী দাবিদার করে তুলেছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, মুন্না খান শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আটপাড়া উপজেলা ছাত্রদলে নতুন গতি ও প্রাণশক্তির সঞ্চার হবে এবং সংগঠনে শৃঙ্খলা ও ঐক্য আরও বেগবান হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্বের ক্ষেত্রে মাঠের উপস্থিতি ও কর্মীদের সঙ্গে সংযোগের অনন্য সমন্বয় রয়েছে তাঁর মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রামী ভূমিকা এবং কর্মীদের প্রতি আন্তরিকতার কারণে মুন্না খান শাহীন আটপাড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে সময়ের সেরা ও যোগ্যতম প্রার্থী হতে পারেন বলে প্রত্যাশা করছেন তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা।