August 4, 2026, 10:31 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভগবান শ্রীরামের চিত্রপটে জুতা নিক্ষেপের প্রতিবাদে রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name

মিলন বৈদ্য শুভ,রাউজান (প্রতিনিধি):

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রের চিত্রপটে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং অপপ্রচার চালানোর প্রতিবাদে রাউজানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে রাউজান আধুনিক কমিউনিটি সেন্টারের সামনে বটতল, মুরিরঘাটা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ। এতে উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দিরের প্রধান পৌরোহিত শ্রী তপন চক্রবর্তী। আশীর্বাদক হিসেবে বক্তব্য দেন শ্রীকৃষ্ণ দাস বাবাজী।
এ সময় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক পৌরসভা সভাপতি জাফর চৌধুরী, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আহ্বায়ক ডা. লিটন শর্মা, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ (শুভ)।

দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিটু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, শিক্ষক অরুণ বিজয় দাশ গুপ্ত, শিক্ষক শিবু দাশ গুপ্ত, প্রকৌশলী শ্যামল দাশ গুপ্ত, শিক্ষক বিজয় বিশ্বাস, প্রিন্স চৌধুরী শুভ, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরের পরিচালক শিক্ষক সমীর চন্দ্র দে, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সাধারণ সম্পাদক পুষ্পক শীলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ভগবান শ্রীরামের চিত্রপট অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করেন অর্পণ মহাজন।
এছাড়াও উপস্থিত ছিলেন নরেশ দাশ গুপ্ত, রূপস দাশ গুপ্ত, অমর কৃষ্ণ দাস, হিমাদ্রি পাল ইমন, সাগর দাশ (বাবু), সাগর দাশ, উৎস মজুমদার, শাওন চক্রবর্তী, অ্যাডভোকেট জয় দাশ, মানু কর্মকার, মানস দে, ডা. সুপন বিশ্বাস, ডা. জনি দাশ, পাবেল চৌধুরী, ভোমর দাশ গুপ্ত, সহদেব দত্ত, তরিৎ দাশ, মহামায়া পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত, সবুজ দে, নিলয় ভট্টাচার্য, নিলয় ও অনিক দাশ শুভসহ অসংখ্য ভক্তবৃন্দ।
কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে ছিল রাউজান শ্রীশ্রী রাসবিহারী ধাম, সূর্য সংগ্রাম সংসদ, বুড়াঠাকুর সেবাশ্রম, শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দির (ফকিরহাট), পারিজাত সংসদ, অগ্রণী ক্লাব, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখা, শারদাঞ্জলী সংসদ রাউজান শাখা, বাগীশিক রাউজান সংসদ এবং শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন রাউজান।
সমাবেশ শেষে ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা