ইব্রাহিম খান ইমন,
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটের বালাগঞ্জে এক কৃষকের হাতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন পাওয়ার টিলার হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন ২০২৬) নর্থ ইস্ট ডিভিশনের আওতাধীন সিলেট-০২ অঞ্চলের বালাগঞ্জ এরিয়ার তাজপুর শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এসিআই কোম্পানির ২০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন ১৮ ব্লেডযুক্ত একটি পাওয়ার টিলার আনুষ্ঠানিকভাবে ব্র্যাক সদস্যের নিকট হস্তান্তর করা হয়।
পাওয়ার টিলার হস্তান্তর উপলক্ষে স্থানীয় কৃষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পাওয়ার টিলারের দৈনিক, সাপ্তাহিক ও পর্যায়ক্রমিক রক্ষণাবেক্ষণ, অফ-সিজনে সংরক্ষণ পদ্ধতি, আধুনিক কৃষিযন্ত্রের প্রয়োজনীয়তা এবং সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
হাসান আল মনসুর, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
আর