নিজস্ব প্রতিবেদক: মোঃ আব্দুর রহিম সবুজ
মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোতাকেববীর আহমেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
নতুন এই দায়িত্ব গ্রহণের আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মোতাকেববীর আহমেদের এই নিয়োগের আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।