August 4, 2026, 8:29 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অন্তরের পশুত্ব বিসর্জন দিয়ে সহমর্মিতার সমাজ গড়ুন- ঈদ শুভেচ্ছা বার্তায় হাফিজুল ইসলাম লস্কর

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তি সমাচার- ডিএমএস টিভি এর স্টাফ রিপোর্টার এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন সম্মানিত সদস্য হাফিজুল ইসলাম লস্কর।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের অন্তরের পশুত্বকে জবেহ করে সত্যিকার মানুষ হয়ে ওঠার এক অনন্য শিক্ষা। হজরত ইব্রাহীম (আ.)-এর অসীম ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ আমাদের শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও সহমর্মিতার পাঠ।

​ঈদের আনন্দ কেবল বাহ্যিক আড়ম্বর বা বড় পশু কোরবানীর প্রতিযোগিতায় নয়, বরং এর প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে অন্তরের পবিত্রতা, তাকওয়া এবং ত্যাগের মাঝে। কোরবানীর মূল দর্শনই হলো নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও বিদ্বেষের পশু সত্তাকে বিসর্জন দেওয়া।

​হাফিজুল ইসলাম লস্কর আরও বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন। কোরবানীর প্রকৃত শিক্ষা তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা সমাজের ধনী-গরিব, উঁচু-নিচু সব বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াব।

কোরবানীর মাংস কেবল নিজের ফ্রিজে জমিয়ে না রেখে, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এক ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​পরিশেষে, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক- মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন পৃথিবী থেকে সব হিংসা, সন্ত্রাস ও অশান্তি দূর হয় এবং ঈদুল আজহার শান্তি ও সম্প্রীতির আলো প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ে।

​সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা- ঈদ মোবারক।



ফেসবুকে আমরা