June 5, 2026, 11:35 pm
শিরোনাম:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাজেকে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার বরুড়ায় ছয় বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ ওসমানীনগরে ইউএনও’র সংবাদ সম্মেলন: ‘আপা বলায় জরিমানা’ প্রচারণা ভিত্তিহীন, আইনানুগভাবে অভিযান পরিচালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ  ফুটপাত হারিয়ে গেছে সেনবাগ বাজারে, সড়কেই চলছে মানুষের চলাচল ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ তানোরে তালান্দ বিলে পল্লীবিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃত্যু
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিলাইছড়িতে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জলেভাসা জমির উপর বোরো ধান চাষ করা কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন । নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত পানি না কমানোর ফলে দেরীতে যারা ধান রোপণ করেছেন তাদের অনেকের এখনো কাঁচা, অনেকের থোড়, অনেকের বের হওয়ার কাছাকাছি। অনেকে পরিচর্চায় ব্যস্ত। তবে তুলনামূলকভাবে কৃষকরা সচেতন হওয়ায় এবং কৃষি অফিসের পরামর্শে এ বছরে জমিতে রোগ- বালাই কম।

সরেজমিনে দেখতে গিয়ে দেখা গেছে, বিলাইছড়ি উপজেলা সামনে কুতুবদিয়া, ধুপ্যাচর, দীঘলছড়ি, আমতলা, ভালাছড়ি, মাইত কাবা ছড়া, গাইতবান, সাক্রাছড়ি, শেলচছড়ি এলাকায় অনেকে ধান কাটতে দেখা গেছে। এইসব বিষয়ে ধূপ্যাচর এলাকার কৃষক থুইপ্রু মার্মা (আকাশ) জানান, গত বছরে নভেম্বরে ২৫ তারিখে বীজতলা ( জালা ধান) করেছি। এবছরে ১২ ডিসেম্বর বীজতলা করেছি বলে এখনো ধান কাটতে পারি নাই। আরো ১০-১৫ দিন পরে ধান কাটা শুরু করবো। একি কথা বলেন আমতলীর সুব্রতসহ কুতুব দিয়ার অনেকে । কৃষক উদয় তঞ্চঙ্গ্যা, রাজা পাংখোয়া জানান, ধান কাটা শেষ করেছি। তবে এবছরে শ্রমিকের দাম একটু বেশি। তেলের জন্যও অনেক সমস্যা হয়েছে।

উঁচু জমিতে যারা চাষ করেছেন কিছু কৃষক কাটা শেষ করে ঘরে তুললেও, অনেকে এখন কাটা শুরু করেছেন । অনেকে ধান পাকার সবেমাত্র শুরু হয়েছে । আবার দেরীতে নীচু জায়গায় যারা রোপন করেছেন তাদের এখনো শীষ সবেমাত্র বের হচ্ছে। অনেকে আরো ২০ দিন মতো সময় লাগবে। যা পাকতে প্রায় বা ঘরে তুলতে ৩০ জুলাই পর্যন্ত চলে আসবে। ততক্ষণ পর্যন্ত বাধের পানি কমিয়ে রাখা গেলে সবাই ঘরে ধান তুলতে পারবেন। একিভাবে ধান মাড়াইয়ের মালিক কয়েকজন জানান,এখনো উপরে অংশে যারা চাষ করেছে তারাই ধান মাড়াই করছে। জানা মতে ৪ ভাগে ১ ভাগ ধান এখনো ঘরে তুলতে পেরেছে। জমিতে এখনো ধান কটা শুরু করেছে।

এইসব বিষয়ে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, উপজেলায় এখনো ২৫% এঁর মতো ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জুনের মধ্যে বেশি ধান ঘরে তুলবেন। তবে সব ধান ঘরে তুলতে জুলাই মাস শেষ পর্যন্ত সময় লাগবে। ৮০ % পাকলে কেটে ফেলবেন। কারণ এবছর একটু দেরীতে ধান রোপণ করতে পেরেছে কৃষকরা।



ফেসবুকে আমরা