August 4, 2026, 9:39 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতার ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ রোকন উদ্দিনের ওপর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোঃ জোনায়েদ হাসান। এক বিবৃতিতে তিনি জানান, সুহিলপুর ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তাদের প্রতিহত করতে গেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে তাদের পিছু নেন। পরবর্তীতে সুহিলপুর থেকে বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওতপেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা নেতাকর্মীদের ওপর অতর্কিত ও কাপুরুষোচিত হামলা চালায়। এই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় জেলা প্রচার সম্পাদক জনাব মোঃ রোকন উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জনাব জোনায়েদ হাসান এই হামলাকে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের এক অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন এবং ঘটনার সাথে জড়িত হামলাকারীদের দ্রুত শনাক্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান; সেই সাথে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



ফেসবুকে আমরা