August 4, 2026, 10:33 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Reporter Name

বিশেষ প্রতিবেদক, কামরুল ইসলাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মো. ইসহাক (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৭ মে) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি’র একটি চৌকস দল মেরিন ড্রাইভ সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, হাজমপাড়া এলাকার একটি বসতবাড়িতে ভারত থেকে আনা নিষিদ্ধ মাদক ফেনসিডিল মজুদ করে রাখা হয়েছে এবং তা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের পরিকল্পনা চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় আভিযানিক দলটি সেখানে অবস্থান নেয়। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সকাল সাড়ে ৫টার দিকে চিহ্নিত মাদক কারবারি মো. ইসহাকের বাড়িতে তল্লাশি শুরু করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে মো. ইউনুসের ছেলে ইসহাককে আটক করা হয় এবং পরে তার বসতঘর থেকে লুকানো অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি এসব মাদক মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ করে বাড়িতে মজুত করেছিলেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আটককৃত মাদকসহ আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুকে আমরা