নিজস্ব প্রতিবেদক নাটোরঃ-
নাটোর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআই (Key Point Installation) স্থাপনা পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক। গতকাল মঙ্গলবার (০৫-০৫-২০২৬ খ্রি.) দিনব্যাপী তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অফিসার ও দায়িত্বরত কর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি স্থাপনাগুলোর নিরাপত্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নাটোর; জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোরের প্রতিনিধি; ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কেপিআই স্থাপনাগুলোর অফিস প্রধানগণ।