মোঃ জাহাঙ্গীর আলম, পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি:
বুধবার (৬ মে) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটি অষ্টম বর্ষে পদার্পণ করে।
অনুষ্ঠানের শুরু থেকেই সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
দেশ রূপান্তরের ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ রূপান্তর ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে, যা দেশের গণমাধ্যমের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আলাউদ্দিন আহম্মেদ, আজকের পত্রিকার প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার এবং দৈনিক বীর বাংলা সম্পাদক ওহিদুজ্জামান টিপু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ওহিদুজ্জামান সেন্টু, খালেদ মাহমুদুল সুজন, শাহীনূর রহমান বাঁধন, জিল্লুর রহমান জীবন, আসাদুজ্জামান শিহাব, আশরাফুল ইসলাম সবুজ, আক্তার হোসেন রাসেল আলী, রাসেল হোসেন, হাসান ইসলাম, সৌরভ কুমার দেবনাথ, ফজলে রাব্বি মানিক জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।