August 6, 2026, 1:40 am
শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার ৫আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। দামুড়হুদার নাটুদায় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় শহীদ দিবস পা‌লিত বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের নড়াগাতী থানার ৮ নং কলাবাড়ীয়া ইউনিয়ানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরন। খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ ঈশ্বরদীতে গণঅভ্যূত্থান উপলক্ষে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী নাসিরনগরে যথাযথ মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

 

 

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধীন জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ২৫০ গজ উত্তর-পশ্চিমে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে সাখের এর ঘের এলাকায় তারা অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকী রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী পাঁচটি কাটা প্যাকেটের ভেতর থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।



ফেসবুকে আমরা