August 4, 2026, 7:30 pm
শিরোনাম:
সৈয়দ মঈনুদ্দিন আহমদ মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ রাজারহাটে লাইসেন্স বিহীন জবাইখানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক ​ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার  কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ উপমহাদেশের সুপরিচিত কবি-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : “মন বাগানের মালী” চার বিয়ের দাবির মধ্যেই আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক, থানায় সোপর্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শাহবাগে আসুন, ফেসবুকে পোস্টের পর লাঞ্ছিত ডাকসু নেতা জুবায়ের

Reporter Name

শাহরিয়ার ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাগ থানায় জড়ো হওয়ার আহ্বান জানানোর আধাঘণ্টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। শাহবাগ থানার সামনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তার ওপর হামলা চালায় ছাত্রদল। এক পর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন জুবায়ের।

এর আগে এক পোস্টে জুবায়ের লেখেন, ‘পরিকল্পিতভাবে গ্যাঞ্জাম লাগিয়ে ক্যাম্পাসে রামদা, কিরিচ, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে ছাত্রদল।

এ উদ্দেশ্যে শিবিরের এক ছেলের নামে একটা ফেক স্ক্রিনশট বানানো হইছে। তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর এআই ফটো দিয়ে। ভিকটিম শাহবাগ থানায় গিয়েছে জিডি করতে। সেখানে গিয়ে ছাত্রদল তাকেসহ অন্য শিক্ষার্থীদের মারধর করছে এই মুহূর্তে।

হ্যাঁ, মারধর করছে।’
তিনি লেখেন, ‘স্পষ্টতই তারা ক্যাম্পাস অস্থিতিশীল করে করে অন্যান্য ক্যাম্পাসের মতো ঢাবিতেও তাদের স্পেশাল কলম, অর্থাৎ রামদা, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে। শিক্ষার্থীদের আহ্বান করছি সতর্ক থাকার।ভিকটিমে সাথে কথা বলেছি।

সে প্রোফাইলে গিয়ে স্ক্রিনরেকর্ড পাবলিশ করবে। ট্রাশে গিয়েও দেখাবে যে কোনো পোস্ট ডিলিট করা হয়েছে কি না। তাহলেই দুধ কা দুধ, পানিকা পানি হয়ে যাবে। ওয়েট।’

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল।

পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।



ফেসবুকে আমরা