April 21, 2026, 12:52 pm
শিরোনাম:
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

 

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।



ফেসবুকে আমরা