April 21, 2026, 2:06 pm
শিরোনাম:
বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানির প্রাপ্যতা ও সাম্যের জয়গান: দামুড়হুডায় বিশ্ব পানি দিবস পালিত

Reporter Name

পানির প্রাপ্যতা ও সাম্যের জয়গান: দামুড়হুডায় বিশ্ব পানি দিবস পালিত

মোঃ নাঈম উদ্দীন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।

“পানির প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব পানি দিবস-২০২৬।

আন্তর্জাতিক সংস্থা Water.org ও দেশের অন্যতম উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এবং বিলাসী মহিলা সমিতি-এর আয়োজনে আজ সোমবার (৩০ মার্চ) এই সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণত প্রতি বছর ২২ মার্চ বিশ্বব্যাপী পানি দিবস পালিত হলেও, এ বছর পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। জনগুরুত্বপূর্ণ এই দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ ৩০ মার্চ বিলম্বে হলেও অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তোফাজ্জল হক। বিশেষ অতিথি ও সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মো. মিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ইউনিট ম্যানেজার (শাখা-০০৪, গুলশান পাড়া) মোছা. সাহিনা আক্তার এবং সিডিও মো. রাকিবুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হক বলেন:
“নিরাপদ পানি ও স্যানিটেশন কেবল বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে এবং জনস্বাস্থ্য রক্ষায় পানির সঠিক ব্যবস্থাপনা ও অপচয় রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। ঈদের ছুটির কারণে দিবসটি উদযাপনে কিছুটা বিলম্ব হলেও এর মূল বার্তাটি অত্যন্ত সময়োপযোগী।”

বিলাসী মহিলা সমিতির সভানেত্রী ফেরদৌসী, সম্পাদিকা মিনা এবং কোষাধ্যক্ষ ময়না-এর নেতৃত্বে সমিতির মোট ৩০ জন সদস্য এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাড়ির দৈনন্দিন কাজে পানির প্রধান ব্যবহারকারী হিসেবে নারীরাই পারেন পানির টেকসই ব্যবহার নিশ্চিত করতে। সাম্য ও উন্নয়নের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে নিরাপদ পানির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

আয়োজক সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও Water.org-এর প্রতিনিধিরা ভবিষ্যতে এই এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা