September 19, 2026, 12:43 pm
শিরোনাম:
দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০ মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: পুলিশ মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব (৯৩ )এর প্রয়ান হয়েছে সম্প্রতি ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

৮নং ভাড়াশিমলা ইউনিয়নকে মাদক মুক্ত আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুবর রহমান মালেক 

Reporter Name

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা।।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৮নম্বর ভাড়া শিমলা ইউনিয়নের চেয়ারম্যান পদে পরিবর্তনের হাওয়া নিয়ে প্রার্থী হিসেবে লড়ছেন এলাকার জনপ্রিয় মুখ মোঃ মাহবুবর রহমান মালেক। ইতিপূর্বে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন এবং যেকোনো অন্যায় ও অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন।

নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে এলাকার সাধারণ ভোটারদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিগত দিনে যেমন সাধারণ মানুষ হিসেবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তিনি কখনো কোনো সাধারণ মানুষের বিন্দুমাত্র ক্ষতি করেননি। সে কারণে সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করার জন্য এলাকাবাসী এবার তাঁকে আরও বড় পরিসরে ইউনিয়নের সেবা করার সুযোগ দিতে প্রস্তুত।

জনগণের এই ভালোবাসাকে পুঁজি করে মোঃমাহবুবর ইসলাম মালেক বিজয়ী হলে ৫ নম্বর ভাড়া শিমলা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত মাদক মুক্ত, এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে

যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার মান উন্নয়ন এবং মাঠের সংকট দূর করার পাশাপাশি যুবসমাজকে বিভিন্নমুখী কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন এলাকার মাঠে যেয়ে যুব সমাজের হাতে ফুটবল তুলে দেন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তাঘাট নির্মাণ ও ইট রাস্তা সংস্কার করেন ।

ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত জলবদ্ধতা দূরীকরণে স্থায়ী ও কার্যকরী ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি কঠোরহস্তে রুখে দেওয়া,ধরাসিমলা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং সরকারি প্রতিটি বরাদ্দে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা।

এলাকার প্রবীণ মুরুব্বি, সচেতন যুবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিয়মিত উন্মুক্ত মিটিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ও অসহায় গরিব মানুষের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ভাতার কার্ড বিতরণ করা।

দলীয় প্রীতি বা স্বজনপ্রীতি এড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইউনিয়নবাসীর দ্বারে দ্বারে ন্যায়বিচার পৌঁছে দেওয়া।

এলাকার অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে মোঃ মাহবুবর রহমান মালেকের দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।



ফেসবুকে আমরা