November 10, 2026, 5:48 pm
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

২নং গোলাপগঞ্জ ইউপি নির্বাচন, পরিবর্তনের হাওয়া মওদুদ হোসেন চৌধুরী সুমনকে ঘিরে

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, ​স্টাফ রিপোর্টার:

 

 

আসন্ন ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠে বইছে পরিবর্তনের নতুন হাওয়া। রানাপিং তথা গোটা ইউনিয়নবাসীর কাছে এক অতি পরিচিত, ভরসা ও আস্থার নাম মওদুদ হোসেন চৌধুরী সুমন। এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা ও জোরালো দাবির মুখে এবার তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

​ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, নিরহংকার ও সদালাপী এই সমাজসেবক দীর্ঘ দিন ধরেই এলাকার অসহায়, শোষিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর এই জনপ্রিয়তাই এখন তাকে নির্বাচনী মাঠে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে।

​মওদুদ হোসেন চৌধুরী সুমন কেবল একজন সামাজিক ব্যক্তিত্বই নন, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এই সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহমর্মি হয়েছেন তিনি। একজন মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল রয়েছেন। ​তাঁর এই স্বচ্ছ ভাবমূর্তি এবং নিঃস্বার্থ সমাজসেবা তাঁকে সাধারণ মানুষের হৃদয়ের খুব কাছে নিয়ে গেছে।

​মওদুদ হোসেন চৌধুরী সুমনের নির্বাচনে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তরুণ সমাজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, সবাই তাঁকে একজন যোগ্য, সৎ ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে দেখছেন।

স্থানীয় জনতা বলেন, “সুমন ভাই সবসময়ই আমাদের বিপদে-আপদে পাশে থেকেছেন। কোনো পদ-পদবি ছাড়াই যিনি এত বছর মানুষের সেবা করেছেন, তিনি চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নের রূপরেখাই বদলে যাবে। আমরা এবার একজন যোগ্য ও মানবিক নেতা পাওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

​নির্বাচনী প্রচারণা ও নিজের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে মওদুদ হোসেন চৌধুরী সুমন বলেন, ​”আমি নির্বাচনকে পেশা বা ক্ষমতার মাধ্যম নয়, বরং মানুষের সেবা করার একটি বড় সুযোগ হিসেবে দেখি। ​”আল্লাহ তায়ালার রহমতে এবং এলাকাবাসীর সমর্থনে আমি যদি নির্বাচিত হই, তবে আমার ইউনিয়নকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। আমি গরিব-দুঃখী মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।”

​নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত, তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের সমস্যা আমি খুব কাছ থেকে দেখেছি। দায়িত্ব পেলে আমি আমার মেধা ও শ্রম দিয়ে ইউনিয়নবাসীর মুখে হাসি ফোটাতে সর্বোচ্চ চেষ্টা করব।”

​মাঠ পর্যায়ের পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও মওদুদ হোসেন চৌধুরী সুমনকে নিয়ে ইতিবাচক আলোচনার ঝড় উঠেছে। সততা, কর্মদক্ষতা এবং মানবিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে সাধারণ ভোটারদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরাও তাঁর এই নতুন যাত্রায় শুভকামনা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন এই ব্যক্তিত্ব নির্বাচিত হলে ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



ফেসবুকে আমরা