November 6, 2026, 3:57 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

১০ লিটার চোলাইমদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রে’ফতার:|

Reporter Name

১০ লিটার চোলাইমদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রে’ফতার:|

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

সোমবার, ১৯ জুলাই ২০২৬ চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ একটি বড় ধরনের সফলতা অর্জন করেছে। ডিএনসি’র একটি বিশেষ টিম গোমস্তাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোসাঃ ফাইনুর বিবি (৪৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ১০ (দশ) লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ রাখা ছিল বলে জানা গেছে। ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাদক কারবারের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে নজরদারি রাখা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদসহ তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোসাঃ ফাইনুর বিবির বিরুদ্ধে ডিএনসি’র পক্ষ থেকে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদক নির্মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



ফেসবুকে আমরা