November 10, 2026, 2:04 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম, (টেকনাফ):

 

 

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, চুরি, চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইমাম, খতিব ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, “প্রতিটি জুমার খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে সমাজের অবক্ষয়, মাদক, চুরি, চোরাচালান ও অপরাধের ভয়াবহতা তুলে ধরতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এসময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সমাজের কল্যাণে এবং ইসলামি মূল্যবোধ প্রচারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা