নিজস্ব প্রতিবেদক | টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী উলুবনিয়া ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে এম শাহাদাত হোসাইন।
সম্প্রতি মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। সভায় মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কে এম শাহাদাত হোসাইন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে যে পবিত্র ও দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন। ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, একটি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। তাই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে এলাকার বিত্তবান ব্যক্তি, সুশীল সমাজ, প্রবাসী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।
কে এম শাহাদাত হোসাইন সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্ব, সততা ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।