September 24, 2026, 2:13 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

হামলার পর ২য় দিনেও ধামরাইয়ের উচ্ছেদ অভিযান

Reporter Name

মো: সাইদুর রহমান (রুবেল মোল্লা): ঢাকা জেলা প্রতিনিধি:

 

 

ঢাকার ধামরাইয়ে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার পর দ্বিতীয় দিনেও অভিযান চালিয়েছে প্রশাসন। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় এ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন সওজয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. নুর আলম সিদ্দিকী। উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, ঢুলিভিটা থেকে কেলিয়া এলাকার স্নোটেক্স গার্মেন্টসসংলগ্ন এলাকা পর্যন্ত হকারদের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইউএনও মো. আল মামুন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড ধামরাইয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল হয়। অবৈধ ও অস্থায়ী স্থাপনা সরাতে একাধিকবার মাইকিং, নোটিশ ও সতর্ক করা হলেও অনেকে তা অপসারণ করেননি। এ কারণে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পুনরায় দখল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবারের (২৩ জুন) অভিযানে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান ইউএনও।

সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও দোকানপাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক বিভাগের জায়গা উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার এবং যানজট নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক বিভাগ নিজস্ব জায়গা চিহ্নিত করেছে এবং প্রশাসনের বিভিন্ন সংস্থা এ কাজে সহযোগিতা করছে।



ফেসবুকে আমরা