হাফিজুল ইসলাম লস্কর
ওলামায়ে হক রবে চিরকাল,
ভ্রান্তি ছড়ায় কারা চিরকাল?
টুপি নিয়ে কেন এত চুলোচুলি?
মনগড়া কথা কও কেন ভুলি?
নবীজির সুন্নাত মাথার মুকুট,
জ্বলে ওঠে আজ হেদায়েতের রুট।
কওমি মাদ্রাসায় দ্বীনেরই আলো,
বুঝে নাও কোনটা মন্দ ও ভালো।
জিহাদের ভুল ব্যাখ্যা কোরো না আর,
আলেম সমাজ কভু নয় গাদ্দার।
ইতিহাস বিকৃত কোরো না তো হায়
মিথ্যা অপবাদে লাভ কিছু নাই।
তাবলিগ ছড়াচ্ছে শান্তির বাণী,
শত্রুর চক্রান্ত ভালোই তো জানি।
আলেমের রক্তে যে ভিজেছে মাটি,
তাদের ইমান তো খাঁটি ও খাঁটি।
ভুল পথে ডেকো না তো মোদের কভু,
হেদায়াত দান করুন মেহেরবান প্রভু।
শত্রুর এজেন্ডা সফল হবে না,
হক্বের আলো কেউ নেভাতে দেবে না।