আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সিমন আর নেই। স্ট্রোক করার পর কয়েক দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে,স্ট্রোক করার পর জাহিদুল ইসলাম সিমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালের আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় তাকে। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাহিদুল ইসলাম সিমনের অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।