November 7, 2026, 2:15 pm
শিরোনাম:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” দিনাজপুরের ‎বিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ‎‎আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” দৃষ্টিশক্তি ফেরাতে নবাবগঞ্জে মানবিক উদ্যোগ বেলাবোতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঢেউটিন, মানবিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ খাগড়াছড়িতে শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

চীন প্রতিনিধি: চীনের গুয়াংজুতে স্টাডি সার্কেল চীন এর দুই দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

সম্মেলনে স্টাডি সার্কেল চীন এর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের ডিরেক্টর, কো-অর্ডিনেটর ও কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

আগত অতিথিবৃন্দকে বিমানবন্দরে স্বাগত জানান, স্টাডি সার্কেল চীন এর নবনির্বাচিত ডিরেক্টর মো. গোলাম কাদের সিদ্দিকী, ডেপুটি ডিরেক্টর আজিজ আহমদ, ডেপুটি ডিরেক্টর ড. মুজাম্মেল হক, পরামর্শ সভার সদস্য সাব্বির আহমদ, সংগঠনের সদস্য আতিকুর রহমান, রেদওয়ানুল হক, আশিকুল ইসলাম শাওন, মনিরুজ্জামান শিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন বিশেষ করে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, পর্যটন ও কলকারখানা স্থাপনের মতো খাতকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় আনার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তারা চীন প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও সে সমস্যা সমাধানের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এই সম্মেলন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন স্টাডি সার্কেল চীন এর নবনির্বাচিত ডিরেক্টর গোলাম কাদের সিদ্দিকী।

চীনের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশি ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা