November 6, 2026, 3:12 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ, বছর শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ার

Reporter Name

মো: লুৎফুর রহমান রাকিব, আন্তর্জাতিক প্রতিনিধি:

 

 

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

চলতি ২০২৬ পঞ্জিকা বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত এটি নবায়ন করতে হবে। এছাড়া, যেসব কর্মী সৌদি আরবে নতুন এসেছেন কিংবা কোনো নতুন প্রতিষ্ঠানে স্পন্সরশিপ বা কফিল পরিবর্তন (ট্রান্সফার) হয়েছেন এবং ৬ মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তাদের অনুকূলেও দ্রুত এটি ইস্যু করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬ সালের মধ্যেই যোগ্য সকল প্রবাসী কর্মীকে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।  সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা, নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে পারস্পরিক চুক্তির ভিত্তিতে অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি শ্রমবাজারের নিয়মকানুন প্রতিপালনের প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান ও কর্মী তাদের ওয়ার্ক পারমিট ইস্যু এবং নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় দেশের সকল প্রতিষ্ঠান ও প্রবাসী কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানিয়েছে। অন্যথায়, নির্দিষ্ট সময়ের পর আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা