September 24, 2026, 2:13 am
শিরোনাম:
কলাপাড়ায় মা-ছেলেকে অমানবিক নির্যাতনের অভিযোগ: বিএনপি নেতা চুন্নু তালুকদারকে শোকজ সিংড়ায় কাদাপানি ও ময়লার ওপর বিটুমিন ছিটিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, তদন্তের দাবি মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা শাহিন মোল্লা রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা ভিন্ন সাজে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী শিমলা আক্তার নওগাঁর পত্নীতলা নৃগোষ্ঠী আদিবাসীদের কারাম উৎসব:ও মিলনমেলা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হককে গার্ড অব অনার নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন জামায়াতের রুকন ও শিবিরের সাবেক সভাপতি নুর হোসেনের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সেনাবাহিনীর উদ্যোগে সাজেক পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

রুপম চাকমা, বাঘাইছড়ি প্রতিনিধি:

 

 

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগ ও তত্ত্বাবধানে পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার ২৩ জুন বিকেলে এক মতবিনিময় সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাজেক পর্যটন এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য সংরক্ষণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং প্রতিটি রিসোর্ট, দোকান ও রেস্টুরেন্টের আশপাশ প্লাস্টিকমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যটন এলাকার পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সবাইকে সচেতন করা হয় এবং নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আবর্জনা ও পচনশীল দ্রব্য এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য আলাদা আলাদাভাবে রাখা সহ নিন্মলিখিত বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহীত হয়।

১। প্রতিটি দোকান, রেষ্টুরেন্ট এবং রিসোর্টের সামনে ০২ টি করে ডাষ্টবিন থাকবে। একটিতে প্লাষ্টিক জাতীয় দ্রব্য এবং ২য় টিতে পচনশীল জাতীয় দ্রব্য রাখা হবে।

২। নিদিষ্ট স্হান ব্যতীত কোথাও ময়লা ও বোতল ফেলা যাবে না।

৩। প্রতি বুধবার বিকাল ১৫০০ ঘটিকা হতে কংলাক হতে সাজেক পুলিশ ফাঁড়ি পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে।

৪। প্রতিটি দোকান, রেস্টুরেন্ট এবং কটেজ/ রিসোর্ট থেকে ১জন করে প্রতিনিধি বাধ্যতামূলক ভাবে ময়লা পরিস্কার অভিযানে উপস্হিত থাকতে হবে।

৫। সাজেক ভ্যালি এলাকায় যেহেতু প্লাস্টিক বর্জ্য শোধনাগারের ব্যবস্হা নাই তাই সকল প্লাস্টিক দ্রব্য শোধনাগারের জন্য সাজেক টিওবি’র ক্যাম্প কমান্ডারের তত্বাবধানে বাঘাইহাট জোনের মাধ্যমে খাগড়াছড়ি পাঠানো হবে।

উপস্থিত সকলে সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা