November 10, 2026, 3:05 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে হামের ভয়াবহ বিস্তার, ওসমানী মেডিকেলে বিশেষ ইউনিট চালুর সিদ্ধান্ত

Reporter Name

 

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

সিলেটে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। হাসপাতালের ওপর ক্রমাগত বাড়তে থাকা রোগীর চাপ সামাল দিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত একটি শিশু ইউনিট ও বিশেষায়িত ৩২ নম্বর ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

​বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, ​আগামী ৯ মে, শনিবার থেকে নতুন এই ইউনিট ও বিশেষায়িত ওয়ার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

​হামে আক্রান্ত শিশুদের সুনির্দিষ্ট চিকিৎসা সেবা দিতেই ৩২ নম্বর ওয়ার্ডটিকে আলাদা করা হয়েছে।

 

​সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, সংক্রমণের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে বিভাগে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে ১৬ জন। গত এক দিনে তথা ২৪ ঘন্টায় নতুন করে ৮ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছে ২৬৪ শিশু।

 

​বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম চললেও রোগীর আধিক্যের কারণে সেখানে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ওসমানী মেডিকেলে নতুন ইউনিট চালু হলে এই চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে শামসুদ্দিন হাসপাতালে চলমান সেবাও আগের মতোই অব্যাহত থাকবে।

 

​হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে।



ফেসবুকে আমরা