September 21, 2026, 12:44 am
শিরোনাম:
উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, নারীর মৃত্যু সেনবাগে ওসি প্রত্যাহার ঘিরে চাঞ্চল্য, দাওয়াতে অংশ নেওয়ার ঘটনায় তদন্ত মধ্যপ্রাচ্য সংকট ও লোকসানের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ডিজেল ১৩৫, পেট্রল ১৬০ ও অকটেন ১৬৫ টাক জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস সামান্য বৃষ্টিতেই কাদার রাজ্য: ঝিনাইদহের প্রধান কাঁচাবাজারে চরম দুর্ভোগ, তদারকিশূন্য কর্তৃপক্ষ পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফএনএফ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ আ গু ন । দফায় দফায় সিলিন্ডার বিস্পোরণের শব্দ। শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা এক প্লেট ভাত বনাম একটি তাজা প্রাণ: খুলনায় মানবিক অবক্ষয়ের চরম রূপ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

​সিলেটে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারী গ্রেফতার: নেপথ্যে দুর্ধর্ষ আক্তার

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:

 

 

​সিলেট নগরীতে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে থাকা এক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী এক বৃদ্ধের তাৎক্ষণিক চিৎকার এবং দায়িত্বরত টহল পুলিশের তৎপরতায় তাদের হাতেনাতে আটক করা সম্ভব হয়।

​পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিশ্বনাথের শেখেরগাঁও গ্রামের তাজুল ইসলাম (৬০) ওসমানী মেডিকেল রোড থেকে বন্দরবাজার যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি রিকাবীবাজার এলাকায় পৌঁছামাত্র ভেতরে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাজুল ইসলামের পাঞ্জাবির পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ​এ সময় তাজুল ইসলাম চিৎকার শুরু করলে নিকটবর্তী টহল পুলিশ ধাওয়া করে অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলো, ​আক্তার হোসেন (৩৫), সুনামগঞ্জের ছাতক থানার ঝিগলী গ্রামের আব্দুন নূরের ছেলে। ​সুমন মিয়া (২৬), বিশ্বনাথের চৌধুরী বাজারের মতিন মিয়ার ছেলে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আক্তার হোসেন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

​অভিযানকালে পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (সিলেট-থ-১২-১৮৫২) জব্দ করেছে।

​সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর চিৎকারে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তাদের ধরা সম্ভব হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা