September 21, 2026, 3:50 pm
শিরোনাম:
নাসিরনগরে হাত, মুখ ও শরীরে কসটেপ মোড়ানো লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি  দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে জনগণের দোয়া চেয়েছেন বজলুর রহমান নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ জাগরণী চক্রের ম্যানেজারের বিরুদ্ধে  ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত  কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ১৪ হাজার ইয়াবা জব্দ জমকালো আয়োজনে বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া, চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের সেই ‘বিতর্কিত’ আদেশ ১২ ঘণ্টার মাধ্যে প্রত্যাহার

Reporter Name

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টার:

 

 

​সিলেট মহানগরীতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ এবং সেগুলোতে লাইক-শেয়ার না করার বিতর্কিত সেই গণবিজ্ঞপ্তি ১২ ঘণ্টা পার হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আইনি এখতিয়ার নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে বৃহস্পতিবার (৩০/০৪/২৬) সকালে নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের আদেশটি বাতিল ঘোষণা করা হয়।

​গত বুধবার সন্ধ্যায় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ নিবন্ধন ছাড়া অনেক পোর্টাল রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ​আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টার মধ্যে) অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। ​অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
​সাধারণ জনতাকে এসব নিউজ পোর্টালের সংবাদে লাইক, কমেন্ট বা শেয়ার না করার অনুরোধ জানানো হয়।

​বিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই সাংবাদিক সমাজ ও আইন বিশেষজ্ঞদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের মতে, কোনো অনলাইন পোর্টাল নিবন্ধন দেওয়া বা বন্ধ করার চূড়ান্ত এখতিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, পুলিশের নয়। তথ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা ছাড়াই পুলিশের এমন একক সিদ্ধান্তকে ‘এখতিয়ার বহির্ভূত’ এবং ‘মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেন অনেকে।

​যদিও শুরুতে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম দাবি করেছিলেন, পুলিশ কমিশনার আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষমতা রাখেন। কমিশনার নিজেও দাবি করেছিলেন, এটি ২০২১ সালের একটি হাইকোর্টের নির্দেশনার আলোকে জনস্বার্থে করা হয়েছে। তবে বিতর্কের ঝড় থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার মুখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালেই নিজের অবস্থান থেকে সরে আসেন পুলিশ কমিশনার। এসএমপি কমিশনারের স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের গণবিজ্ঞপ্তিটি (স্মারক নম্বর: সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে।

​১২ ঘণ্টার ব্যবধানে পুলিশের এই নাটকীয় সিদ্ধান্ত বদল নিয়ে সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনি সীমাবদ্ধতা ও জনমতের চাপের মুখেই পুলিশ প্রশাসন এই কঠোর অবস্থান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।



ফেসবুকে আমরা