মোঃ আরমান হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকার কাশবন থেকে একটি দেশীয় তৈরি রিভালবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্যাটালিয়নের সদস্যরা চায়না বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কাশবনের ভেতর থেকে অস্ত্র ও গুলি দুটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় রিভালবার ও দুই রাউন্ড গুলি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।