September 19, 2026, 12:43 pm
শিরোনাম:
দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার! পোরশায় মাদকবিরোধী অভিযান: ৬৫ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সহযোগী পলাতক! ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিনদের সুসংগঠিত করতে বড় উদ্যোগ: বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্ক গড়ার ডাক গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০ মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: পুলিশ মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব (৯৩ )এর প্রয়ান হয়েছে সম্প্রতি ।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন, ১৭ পদের বিপরীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন গ্রহণ

Reporter Name

হাফিজুল ইসলাম লস্করঃ

 

দীর্ঘদিন পর আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসন্ন এ নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২৬) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পৌর শহরের জিবি টেলিভিশন হলরুমে নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের উপস্থিতিতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়।

মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, এম. শহিদুর রহমান ও আবুল কালাম। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর রাত ৯টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২২ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর আগামী ৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট গণনা শেষে ওই দিনই বিকেল ৩টায় ফল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র গ্রহণকারীদের মধ্যে সভাপতি পদে সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, এনামুল হক এনাম, আবুল কাশেম রুমেল ও মাহফুজ আহমদ চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান, গোলাম দস্তগীর ছামিন, মো. জহিরুল ইসলাম ও এমজি মোস্তফা। সহ-সভাপতি পদে আব্দুল খালিক ও মো. বদরুল আলম। সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন। কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ।

ক্রীড়া সম্পাদক পদে মো. তামিম আহমদ ও সাজু মিয়া। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসেইন ও রুহূল আমিন। প্রচার সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন, জালাল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ। প্রকাশনা সম্পাদক পদে শাকেল উদ্দিন ও সাইম ইবনে আব্বাস। দপ্তর সম্পাদক পদে রিমন আহমদ, ওলিউর রহমান তামিম ও রুবেল আহমদ তালুকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে হাফিজুল ইসলাম, জাবেদ মাহবুব, হাবিবুর রহমান, ফারহান ইসলাম রাজু ও সালমান কাদের দিপু মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

কার্যকরী সদস্য পদে লড়তে মনোনয়ন নিয়েছেন জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, আব্দুল্লা আল মাসুদ, আব্দুল্লাহ আহমদ, মোহাম্মদ মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, ফখরুল ইসলাম, মীর কাওছার, আরিফ আহমদ জিলু, দীনেশ দেবনাথ ও এম. আব্দুল জলিল। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতোমধ্যে সহকর্মীদের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ৩ অক্টোবরের ভোটের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব বেছে নেবেন ভোটাররা।



ফেসবুকে আমরা