August 17, 2026, 12:07 pm
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে  নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার  নড়াইলে রুপালি মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন শাল্লায় ২০২ পিস ইয়াবা সহ তোফাজ্জল, হেলাল, খিজির গ্রেফতার সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  সিংড়ায় লগির স্পর্শে বৈদ্যুতিক তারে জড়িয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গরুর চুরির অভিযোগে গণপিটুনিতে ব্যক্তি নিহত!  ভোমরায় পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে হামলা ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিংড়ায় লগির স্পর্শে বৈদ্যুতিক তারে জড়িয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name

 

রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৫০) নামে এক খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে সংরক্ষিত বোরো ধানের খড় (স্থানীয় ভাষায় ‘পোয়াল’) বেচাকেনা বাড়ে। ব্যবসায়ীরা বিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে বিক্রি করেন।

সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা লগি (নৌকা ঠেলার বাঁশের লাঠি) বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুকে আমরা