September 19, 2026, 5:49 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ

Reporter Name

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং সেড (SHED) ও একশনএইড বাংলাদেশের বাস্তবায়নে কক্সবাজারের টেকনাফে

‘Solidarity Gathering’ বা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে একই সময়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় প্রায় চার শতাধিক মানুষের সমাগম ঘটে। একই সময়ে মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই স্থানের অনুষ্ঠান টকির মাধ্যমে পারস্পরিক সমন্বয় করা হয়।ক্যাম্প-২৪-এর অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ইয়ুথ পিস ক্যাফের ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি। শপথ পাঠ করান সুরমা ইয়ুথ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফান। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান ও বিবি জাহান।অনুষ্ঠানে চামচ-মার্বেল, বস্তা দৌড়, লুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।ক্যাম্প-২৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প ইনচার্জ (CIC) শাহরিয়ার বিন মান্নান। এ সময় ক্যাম্প-২৪-এর প্রকৌশল ফোকাল ক্লিন্টনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাহামা আক্তার। এ অনুষ্ঠানে খেলাধুলা পরিচালনা করেন তানজিনা হাসান জয়া, কাকন দাস ও হালিমা। শপথ পাঠ করান তানজিনা হাসান জয়া।

বিদ্যালয় প্রাঙ্গণের আয়োজনে চামচ-মার্বেল খেলা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, শান্তি ও সামাজিক সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুকে আমরা