November 8, 2026, 11:55 am
শিরোনাম:
পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার  আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: শিক্ষকের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অভিভাবকদের মানববন্ধন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাপাহারে পচা আমের গন্ধে অতিষ্ঠ জনজীবন: বর্জ্য ব্যবস্থাপনায় চরম উদাসীনতা

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

১৭ জুলাই, ২০২৬ নওগাঁর সীমান্তবর্তী জনপদ সাপাহার, যা বর্তমানে আমের রাজধানী হিসেবে পরিচিত। কিন্তু এই খ্যাতির আড়ালে এখন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাপাহার আম বাজারের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পচা আমের স্তূপ থেকে নির্গত তীব্র দুর্গন্ধে জনজীবন হয়ে উঠেছে অসহনীয়।

আম মৌসুমের তুঙ্গে থাকার সময় প্রতিদিন হাজার হাজার মণ আম কেনাবেচা হয় এই বাজারে। কিন্তু আম বাছাইয়ের সময় যে বিপুল পরিমাণ নিম্নমানের ও পচা আম অপসারিত হয়, তা অপসারণের কোনো স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেই। বাজারের বিভিন্ন মোড়ে, ড্রেনে এবং খোলা জায়গায় ফেলে রাখা এই পচা আমের স্তূপ পচে গলে তরল বর্জ্যে পরিণত হচ্ছে। এতে বাতাস ভারী হয়ে উঠেছে অসহ্য এক উৎকট গন্ধে, যা বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জন্য এক ধরণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে।

বাজারে আসা স্থানীয় একাধিক ব্যক্তি ও ভুক্তভোগীরা জানান, বাজারের খুব কাছেই অবস্থিত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে সাপাহার সরকারি উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিন এই দুর্গন্ধের মধ্য দিয়েই যাতায়াত করতে হয়। শ্রেণিকক্ষেও বাতাসের মাধ্যমে এই পচা গন্ধ পৌঁছে যাচ্ছে, যার ফলে পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটছে। অনেক অভিভাবকই তাদের সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী মো. রহিম উদ্দিন বলেন,আমরা বছরের এই সময়ে আমের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় রাস্তার পাশেই আম ফেলা হচ্ছে। এতে আমরা নিজেরাও টিকে থাকতে পারছি না, কাস্টমারও ঠিকমতো আসছে না।

এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ জানান, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, সাপাহার পৌরসভার মেয়র মহোদয়কেও দ্রুত বর্জ্য অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং ভবিষ্যতে বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় একটি স্থায়ী ডাম্পিং ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন।

আমের রাজধানী হিসেবে সাপাহারের সুনাম অক্ষুণ্ন রাখতে এবং জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের এই যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। স্থানীয়রা আশা করছেন, কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণ করা হবে এবং পরিবেশ দূষণ থেকে শহরবাসী মুক্তি পাবে।



ফেসবুকে আমরা