মোঃ নাজিম উদ্দিন ভোলা প্রতিনিধি
ভোলা জেলার লালমোহন উপজেলার লাংগল খালি সাউদিয়া পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে অকটেন, পেট্রোল থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছেনা এক লিটার পেট্রোল বা অকটেন। সাধারণ মানুষের অভিযোগ লাইনে দাঁড়িয়ে ও অকটেন, পেট্রোল পাওয়া যায় না অথচ প্রভাব শালি ও অসাধু ব্যবসায়ী রা কনটিনিয়ারে করে তৈল কিনে নিতে দেখা যায়। এদিকে পেট্রোল সংকটের কারণে সময় মতো পৌঁছাতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। কারণ লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্ৰামের কাঁচ রাস্তায় যেতে হয়। শিক্ষকদের প্রদান বাহন হলো বাইক। সময় মতো তৈল কিনতে পারছে না বলেই সঠিক সময়ে প্রতিষ্ঠানে পৌঁছতে পারছে না বলে অনেক শিক্ষকদের অভিযোগ। লালমোহন উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকদের কে যাতে নির্দিষ্ট করে সপ্তাহে যেন একদিন তৈল নেওয়ার সুযোগ করে দেয় এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ করা হয়েছে।