September 19, 2026, 11:18 am
শিরোনাম:
গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য বিলীন—বিলুপ্তির পথে কাশফুল সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ আটক ১০ মোবাইল ফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: পুলিশ মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব (৯৩ )এর প্রয়ান হয়েছে সম্প্রতি । তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু নওগাঁ জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট শ্রী বিশ্বজিৎ  নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি   গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন, ১৭ পদের বিপরীতে ৪৭ প্রার্থীর মনোনয়ন গ্রহণ মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে,কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

Reporter Name

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থাণীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংসদ ফজলুল হক মিলন কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান নিয়ে তার উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ কালীগঞ্জ গড়ে তুলতে হলে মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। বিশেষ করে উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালীগঞ্জের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালসহ স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং চিকিৎসাসেবা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হবে। বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলা হবে নতুন প্রজন্ম যেন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এমপি মিলন আরো বলেন, উপজেলা শহর ও গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করতে হবে। গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন, গ্রামীণ রাস্তা সংস্কার এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতে নতুন গতি সৃষ্টি হবে। যুবকদের বিষয়ে তিনি বলেন, যুব সমাজই আমাদের সবচেয়ে বড় শক্তি। শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারলে কালীগঞ্জের হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা গেলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি মানবিক, আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই আমার স্বপ্ন। কালীগঞ্জের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবন মানের উন্নয়নই হবে মূল লক্ষ্য।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা