November 6, 2026, 3:37 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সংবাদ প্রকাশের পর ‘আন্ডা রফিক’র দেশত্যাগের গুঞ্জন: উত্তাল রূপগঞ্জ

Reporter Name

মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ):

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে নতুন করে উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার অপকর্মের খবর ধারাবাহিকভাবে প্রকাশের পর তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে আসার পর হঠাৎ গা ঢাকা দেওয়ায় স্থানীয়দের মধ্যে রহস্য ও উদ্বেগ আরও বেড়েছে।

​প্রকাশ্যে দেখা যাওয়ার পর উধাও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে বিচরণ করতে দেখা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর তার এমন উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তিনি ফের নিখোঁজ হয়ে যান। এলাকাবাসীর ধারণা, গ্রেফতার এড়াতে তিনি এখন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
​অভিযোগের পাহাড় রফিক ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষের সাথে প্রতারণা, ভুয়া দলিল তৈরি করে একই জমি বারবার বিক্রি এবং নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ভুক্তভোগীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
​নাওড়া এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন:
​”পত্রিকায় খবর আসার পর থেকেই তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। আমরা খবর পাচ্ছি সে দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছে। এখনই তাকে গ্রেফতার করা না হলে বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়বে।”
​প্রশাসনের বক্তব্য এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, রফিকের প্রকাশ্যে চলাফেরার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “সে যেহেতু মামলার আসামি, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আসামিরই প্রকাশ্যে ঘোরার সুযোগ নেই; হয় তাকে জামিন নিতে হবে, নতুবা গ্রেফতার হতে হবে। সে যদি প্রকাশ্যে ঘুরে থাকে, তবে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”
​ভুক্তভোগী পরিবারগুলো এখন ন্যায়বিচারের আশায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে।



ফেসবুকে আমরা