November 10, 2026, 2:43 am
শিরোনাম:
অহংকারী পরীমণি ও পতন অনিবার্য: ইতিহাস, ধর্ম এবং বর্তমান বাস্তবতার বিশেষ প্রতিবেদন। মেধার অপচয় রোধ ও মূলধারার উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ মান্দায় মাদক সেবন ও জুয়ার আসর থেকে মৎস্য অফিসের কর্মচারীসহ ১০ জন গ্রেপ্তার পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি,শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ নরসিংদীতে অস্ত্রসহ আলোচিত সনেট গ্রেফতার, হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৭ মামলা কেশবপুরে বিভিন্ন কালীমন্দিরে নিজস্ব অর্থায়নে অনুদান দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রাউজানে দত্ত কুঠিরে ৩৩তম সার্বজনীন কালীপূজা, বিশেষ আকর্ষণ ‘শূন্যের আর্তি’ নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার তিন।
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শাহজালালের (র.) ওরসে বাদ্যযন্ত্র ও নাচ-গান নিষিদ্ধ: পুলিশ কমিশনারের নির্দেশনা

Reporter Name

 

 

হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ

​সিলেটের হযরত শাহজালাল (র.)-এর ৭০৭তম বার্ষিক ওরস পালন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার বিকেলে মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) ওরসের পবিত্রতা রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করেন।

 

​কমিশনার জানান, ওরস উপলক্ষে ভক্তরা সাধারণত নাইওরপুল পয়েন্ট থেকে নেচে-গেয়ে এবং ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মাজারে গিলাফ নিয়ে আসেন। এতে মাজারের শৃঙ্খলা বিঘ্নিত হয়। নতুন নির্দেশনা অনুযায়ী,​ নাইওরপুল থেকে বাদ্যযন্ত্রসহ আসা গেলেও মাজারের প্রধান প্রবেশ পথের আগে নূর জাহান হোটেলের সামনেই সকল বাদ্যযন্ত্র ও নাচ-গান বন্ধ করতে হবে। ​সেখান থেকে মাত্র অল্প কয়েকজন মিলে সুশৃঙ্খলভাবে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করবেন।

 

​ওরসে আসা ভক্তদের যানবাহন চলাচলে যেন নগরবাসীর দুর্ভোগ না হয়, সে লক্ষ্যে পার্কিংয়ের স্থানে পরিবর্তন আনা হয়েছে, ​মাজার সংলগ্ন আলিয়া মাদ্রাসা মাঠে কোনো যানবাহন রাখা যাবে না। ​পরিবর্তে ভক্তদের যানবাহনগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় পার্কিং করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

​ওরসকে কেন্দ্র করে মাজারে মাদক সেবন বা কোনো ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার। তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে কেউ গাঁজা সেবন বা এজাতীয় অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

​ওরস নির্বিঘ্ন করতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাজারের স্বেচ্ছাসেবকদের পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন কমিশনার। সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুশৃঙ্খল ওরস আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



ফেসবুকে আমরা