November 11, 2026, 6:12 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

শায়খে চৌঘরী আল্লামা রিয়াছত আলী (রহ.): জীবন, আন্দোলন ও ইলমী অবদান

Reporter Name

সংকলনে- ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর

 

ঐতিহাসিক ২৫শে মে উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা শায়খ রিয়াছত আলী চৌঘরী (রহ.)-এর অফাত দিবস। ১৯৯০ সালের এই দিনে তিনি হাজার হাজার ছাত্র, মুরিদ ও ভক্তদের কাঁদিয়ে মাওলায়ে হাকিকীর ডাকে সাড়া দেন। সর্বমহলে ‘ছখরীয়ার ছাব’ নামে পরিচিত।

 

​জন্ম ও বংশ পরিচয়,

আল্লামা শায়খ রিয়াছত আলী চৌঘরী (রহ.) ১৩০৬ বাংলা (১৯০০ খ্রিষ্টাব্দ/১৩২০ হিজরী) সালে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী চৌঘরী গ্রামের একাডুমা মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।​পিতা: মরহুম মামন হাজ্বী। ​মাতা: মোছাম্মত রহিমা বেগম (অত্যন্ত দ্বীনদার ও পরহেযগার নারী)।শৈশবেই পিতৃবিয়োগ হওয়ায় বড় ভাই মরহুম সাজীদ আলীর তত্ত্বাবধানে তিনি লালিত-পালিত ও বড় হন।

 

​বংশীয় গৌরব,

ব্রিটিশদের বিরুদ্ধে সংঘটিত ঐতিহাসিক ‘লাতুর যুদ্ধ’-এর অন্যতম সিপাহসালার মো. আব্দুল্লাহ বাজিয়া ওরফে লাতু মোল্লা ছিলেন তাঁর পূর্বপুরুষ।

 

​শিক্ষাজীবন,

​প্রাথমিক শিক্ষা: নিজ গ্রামের হাকিম ডা. আব্দুল আজীজ এবং হাজীপুর নিবাসী ক্বারী আকমল আলী (রহ.)-এর নিকট তাঁর শিক্ষার হাতেখড়ি হয়।

​উচ্চ মাধ্যমিক: এরপর তিনি ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন।

​উচ্চতর শিক্ষা (দেওবন্দ):- হাদীসের সর্বোচ্চ জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি ভারতের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ-এ ভর্তি হন। ১৩৪৪ বাংলা সালে তিনি সেখান থেকে অত্যন্ত সুনামের সাথে দাওরায়ে হাদীস (তাকমিল) সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

 

​বিখ্যাত উস্তাদ মন্ডলী,

​দেওবন্দে তিনি তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ পণ্ডিতদের সান্নিধ্য লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য উস্তাদদের মধ্যে রয়েছেন-

​শায়খুল হাদীস আল্লামা আনওয়ার শাহ্ কাস্মীরী (রহ.)।

​আল্লামা সাব্বির আহমদ উসমানী (রহ.)।

​আল্লামা রাছুল খাঁ (রহ.)।

​আল্লামা আছগর হোসাইন (রহ.)।

​আল্লামা এজাজ আলী (রহ.)।

​মুফতি আজিজুর রহমান (রহ.)।

​আল্লামা ইব্রাহিম (রহ.)।

 

​কর্মজীবন ও আধ্যাত্মিক সাধনা,

​হাদীসের খেদমতের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। প্রথমে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী আজিরিয়া ফাজিল মাদ্রাসায় এবং পরবর্তীতে কানাইঘাটের ঝিংগাবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করেন। ​ঝিংগাবাড়ী মাদ্রাসায় থাকাকালীন তিনি কানাইঘাটের তালবাড়ী কুনাগ্রামের প্রখ্যাত বুজুর্গ হাজ্বী আব্দুল বারী (রহ.)-এর নিকট বায়াত গ্রহণ করেন। স্বীয় মুরশিদের তত্ত্বাবধানে আধ্যাত্মিক সাধনা (তাসাউফ) সম্পন্ন করার পর, তিনি ভারতের হাইলাকান্দির বড়বন্দ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে তিন বছর অত্যন্ত সুনামের সাথে হাদীসের দরস দেন এবং তাঁর ইলমী গভীরতা সর্বমহলে ছড়িয়ে পড়ে।

 

​দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা,

​১. ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুছাইনিয়া মাদ্রাসা (১৯৩০ খ্রি.)। ​উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপীঠটি তিনি ১৯৩০ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রানাপিং পরগনায় প্রতিষ্ঠা করেন। ১৩৬৪ হিজরী সনে এই মাদ্রাসায় সর্বপ্রথম ‘দারুল হাদীস’ (দাওরায়ে হাদীস) ক্লাস উদ্বোধন করা হয়। তৎকালীন ব্রিটিশ শাসনামলে নানা প্রতিকূলতার কারণে সিলেটের কোথাও দারুল হাদীস চালু করা সম্ভব না হলেও রানাপিং মাদ্রাসা এক্ষেত্রে এক ঐতিহাসিক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে।

​২. রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত (১৯৮২ খ্রি.)

​জীবনের শেষভাগে আধুনিক শিক্ষার নামে নারী সমাজের নৈতিক অবক্ষয় দেখে তিনি গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। নারীদের মাঝে বিশুদ্ধ ইসলামী শিক্ষার প্রসারে তিনি ১৯৮২ সালে নিজ বাড়ির পাশে নিজস্ব জমিতে সিলেট জেলার প্রথম মহিলা টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তাঁর এই যুগান্তকারী পদক্ষেপের অনুপ্রেরণায় পরবর্তীতে সিলেটসহ দেশজুড়ে অসংখ্য মহিলা মাদ্রাসা গড়ে ওঠে।

 

​রাজনৈতিক জীবন ও আন্দোলন,

​আল্লামা শায়খে চৌঘরী (রহ.) কেবল একজন শিক্ষক বা আধ্যাত্মিক পুরুষই ছিলেন না, বরং তিনি ছিলেন রাজনীতি সচেতন এক দূরদর্শী নেতা।

১৯৬৪ সালে তাঁর সভাপতিত্বে ‘পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম’-এর প্রথম কমিটি গঠিত হয় (যেখানে শায়খে কৌড়িয়া রহ. সহ-সভাপতি এবং মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহ. সাধারণ সম্পাদক ছিলেন)।

​খেলাফত আন্দোলন: ১৯৮১ সালে ঢাকার শায়েস্তা খান হলে উলামা-মাশায়েখ সমাবেশে জমিয়ত বিলুপ্ত করে হাফেজ্জী হুজুর (রহ.)-এর নেতৃত্বে ‘খেলাফত আন্দোলন’ গঠিত হলে তিনি তাঁর হাতে বায়াত নেন। তবে পরবর্তীতে ইরান-ইরাক সফরকে কেন্দ্র করে দলে মতানৈক্য সৃষ্টি হলে জমিয়ত পুনর্গঠিত হয়। তখন থেকে তিনি মূলধারার রাজনীতিতে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যান। নেতৃবৃন্দ তাঁর কাছে এলে তিনি বলতেন: “মুফতি মাহমুদ (রহ.) এবং গোলাম গৌছ হাজারভী (রহ.)-এর আমলের জমিয়ত যদি হয়, তবেই আমি কাজ করব।”

 

​ব্রিটিশ বিরোধী আন্দোলন,

​তিনি বঙ্গপ্রদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রনায়ক ছিলেন। একবার সিলেট কুদরত উল্লাহ মসজিদ থেকে তাঁর নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে একটি স্বাধীনতার মিছিল বের হয়। ইংরেজ বাহিনী মিছিলের ওপর চড়াও হলে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। কিন্তু মাটিতে লুটিয়ে পড়েও বুকের সাথে জড়িয়ে ধরা স্বাধীনতার পতাকা তিনি হাতছাড়া করেননি। এই অবস্থায় ইংরেজরা তাঁকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ দিন তাঁকে অন্ধকার কারাগারে বন্দি রেখে নির্যাতন করা হয়।

 

​ইসলামী ও সামাজিক আন্দোলন,

​আইয়ুব খানের পারিবারিক আইনের বিরোধিতা- তৎকালীন পাকিস্তানি শাসক আইয়ুব খানের ইসলাম বিরোধী ‘মুসলিম পারিবারিক আইন’-এর বিরুদ্ধে সিলেটের রেজিস্ট্রারী ময়দানে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে গেটে তালা লাগিয়ে দেয়। শায়খে চৌঘরী (রহ.) শত শত আলেম ও তৌহিদী জনতাকে সাথে নিয়ে বীরদর্পে ময়দানের তালা ভেঙে প্রবেশ করেন এবং সফল প্রতিবাদ সমাবেশ করেন।

 

​১৯৭১-এর ভূমিকা: মহান মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ এলাকায় হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেন।

 

​নাস্তিক ও মুরতাদ বিরোধী আন্দোলন,

সরদার আলাউদ্দিন, ড. ফজলু ও দাউদ হায়দারের মতো ব্যক্তিরা যখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তিনি গর্জে ওঠেন। ১৯৭৭ সালে কুখ্যাত কবি দাউদ হায়দার মহানবী (সা.)-কে কটাক্ষ করে কবিতা লিখলে তিনি গোলাপগঞ্জে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেন। সেই সমাবেশে রাসূল (সা.)-এর শানে বক্তব্য দিতে দিতে আবেগাক্রান্ত হয়ে তিনি মঞ্চেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তাঁর এই ঈমানী জযবা দেখে জনতা আন্দোলনে ফেটে পড়ে এবং তীব্র প্রতিবাদের মুখে উক্ত কবি দেশ ছাড়তে বাধ্য হয়।

 

​সরল ও জাহিদানা জীবনযাপন,

​দুনিয়ার মোহ ও লোভ-লালসা থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একটি সাধারণ টিনশেডের ঘরে বসবাস করেছেন। ​একবার তাঁর কিছু ভক্ত ও মুরিদ একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে রড, সিমেন্ট, বালু ও পাথর নিয়ে এসে তাঁকে জায়গা দেখিয়ে দিতে বলেন। হুজুর তখন উত্তর দিয়েছিলেন- “আমার আসল বাড়ি তো এটা নয়, আমার আসল বাড়ি হলো ঢাকাউত্তর রানাপিং মাদ্রাসা। দালান-কোঠা তৈরি করতে চাইলে আমার সেই আসল বাড়িতেই করে দাও।” পরবর্তীতে ভক্তরা সব সামগ্রী মাদ্রাসার উন্নয়নে দান করে দেন।

 

​সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও তাঁর মুরিদ সোলেমান খান হুজুরের বাড়িতে মেহমানদের জন্য একটি সুরম্য ভবন তৈরি করতে চাইলে, হুজুর সেটিও নিজের বাড়িতে না নিয়ে মাদ্রাসায় নির্মাণ করার নির্দেশ দেন। তিনি নিজের পরিবার ও ধন-সম্পদের চেয়ে মাদ্রাসার ছাত্র ও দ্বীনের খেদমতকে সবসময় প্রাধান্য দিতেন।

 

​সন্তানাদি,

​আল্লামা শায়খে চৌঘরী (রহ.) ৩ কন্যা ও ৬ পুত্রের জনক ছিলেন। ৬ পুত্রের মধ্যে ৪ জন ইন্তেকাল করেছেন এবং ২ জন বর্তমানে জীবিত আছেন।

 

​মরহুম পুত্রগণ: মো. তাইয়িব (রহ.), মো. তাহির আলী (রহ.), হযরত মাওলানা ঈসমাইল আলী (খাঁন সাব হুজুর) (রহ.) ও মাওলানা ইয়াহইয়া সাহেব (রহ.)।

 

​জীবিত পুত্রগণ: আলহাজ্ব ইউসা আহমদ (প্রবাসী) ও মো. ইলিয়াছ আহমদ (ব্যবসায়ী)।

 

​উল্লেখযোগ্য ছাত্রবৃন্দ,

​তাঁর ইলমী বাগানের শত শত প্রখ্যাত ছাত্রদের মধ্যে অন্যতম হলেন-

​শায়খুল হাদীস মাওলানা তাহির আলী তৈপুরী হুজুর (রহ.)।

​শায়খুল হাদীস হোসাইন আহমদ বারকোটি (রহ.)।

​শায়খুল হাদীস আশরাফ আলী বিশ্বনাথী (রহ.)।

​সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা উবায়দুল হক (রহ.)।

​হযরত মাওলানা মুস্তাকীম আলী (রহ.)।

​শায়খুল হাদীস হেলাল উদ্দিন আহমদ (দা.বা.)।

​হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন (রহ.)।

​হযরত মাওলানা খলিলুর রহমান রাজনগরী (রহ.)।

​হযরত মাওলানা জাওয়াদ সাহেব পারকুলী (রহ.)।

​হযরত মাওলানা মাহমুদ আলী সাহেব ঘনশ্যাম (রহ.)।

​মুফতি জামিল আহমদ সাহেব বালাগঞ্জি (রহ.)।

​হাফেজ মাওলানা ওহিদুর রহমান (রহ.)।

​হাফেজ মাওলানা তায়িদুর রহমান (রহ.) প্রমুখ।

 

​ইন্তেকাল ও জানাজা,

​১৯৯০ সালের ২৫শে মে, রোজ শুক্রবার রাত ৩:২০ মিনিটে নিজ বাসভবনে এই মহান ওলি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ​একই দিন বাদ আছর রানাপিং মাদ্রাসা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উপমহাদেশের খ্যাতনামা মুফাসসির, শায়খুল হাদীস, উলামায়ে কেরাম এবং হাজার হাজার ভক্ত-মুরিদানের উপস্থিতিতে জানাজায় ইমামতি করেন তাঁর যোগ্য সাহেবজাদা মাওলানা ঈসমাইল সাহেব (রহ.)। জানাজা শেষে রানাপিংস্থ তাঁর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

​اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وَارْحَمْهُ ، وَعَافِهِ ، وَاعْفُ عَنْهُ…

 

​আল্লাহ তাআলা তাঁর এই মুখলিস ওলির সমস্ত দ্বীনি খেদমত কবুল করুন, তাঁর মর্যাদাকে বুলন্দ করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমীন।



ফেসবুকে আমরা