আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমানের শুভাগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০:০০টায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দের সম্মিলিত উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং কলেজের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এসময় কলেজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্থানীয় সংসদ সদস্যের অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ সংবর্ধনার আয়োজন।
অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এবং স্থানীয় শিক্ষা প্রসারে এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।