November 6, 2026, 7:02 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

লটারি টিকিটের টাকা নিয়ে উধাও ‘দি নিউ বর্ষা সার্কাস

Reporter Name

মাগুরা জেলা প্রতিনিধি

মোঃ বাকি বিল্লাহ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় লটারি টিকিট বিক্রি করে প্রতিশ্রুত পুরস্কার না দিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দি নিউ বর্ষা সার্কাসের বিরুদ্ধে। এতে প্রতারণার শিকার হয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারন জনগন । বিশেষ করে পুরস্কার না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন রিপন বিশ্বাস নামের এক যুবক।

অভিযোগ রয়েছে, মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ খেয়াঘাট সংলগ্ন এলাকায় সার্কাস ও লটারি মেলার আয়োজনের নামে দীর্ঘদিন ধরে টিকিট বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। বিভিন্ন হাট-বাজারে মাইকিং করে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয়। তবে শুরু থেকেই এই আয়োজনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ ও ৭ এপ্রিল নির্ধারিত মেলার কথা বলে বিপুল পরিমাণ লটারি টিকিট বিক্রি করা হয়। কিন্তু নির্ধারিত দিনে সেখানে গিয়ে দেখা যায় মেলার ও সার্কাসের সকল মালামাল নিয়ে উধাও হয়ে যায় কতৃপক্ষ খুঁজে পাননি পাওয়া যায়নি কাউকে। এতে হাজারো মানুষ প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাস জানান, তিনি ৬ এপ্রিল একটি লটারির টিকিট ক্রয় করেন। পরে রাতে অনুষ্ঠিত ড্রয়ে আয়োজকদের পক্ষ থেকে তাকে প্রথম পুরস্কার হিসেবে ১৫০ সিসি একটি মোটরসাইকেল জেতার কথা জানানো হয়। তাকে বলা হয়, ৭ এপ্রিল নির্ধারিত স্থানে মেলা বসবে এবং সেখানেই পুরস্কার প্রদান করা হবে।
কিন্তু পরদিন নির্ধারিত স্থানে গিয়ে তিনি দেখেন, কোনো মেলার আয়োজনই করা হয়নি। এমনকি আয়োজকদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এতে তিনি নিজেকে প্রতারিত বলে দাবি করেন। এভাবে হাজার হাজার সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—এই ধরনের লটারি মেলার অনুমতি কারা দিয়েছে? প্রশাসনের নজরদারি ছাড়া কীভাবে প্রকাশ্যে এমন কার্যক্রম পরিচালিত হলো?

এলাকাবাসীর অভিযোগ, লটারির আড়ালে দীর্ঘদিন ধরে জুয়ার মতো অবৈধ কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মোল্যা আজাদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা