September 20, 2026, 12:03 am
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়নে কারিগরী প্রশিক্ষণ কার্যক্রম

Reporter Name

আবু মুসা ,টেকনাফ (কক্সবাজার)::

 

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ চায়না দূতাবাসের সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে কক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। “Sustainable Opportunities for Livelihoods, Advancement and Resilience (SOLAR)” শীর্ষক এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাল্টিপারপাস বিল্ডিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

৩১ আগষ্ট (সোমবার) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও উপসচিব জনাব মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এনায়েত হোসেন।

SOLAR কার্যক্রমের আওতায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৩২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, ব্লক-বাটিক, মোবাইল ফোন সার্ভিসিং, গ্যাস বার্নার রিপেয়ারিং এবং ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার। পাশাপাশি, ৬৭৫ জনকে সফট স্কিল প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সমস্যা সমাধান, কর্মক্ষেত্রের আচরণ এবং অন্যান্য প্রয়োজনীয় জীবন ও কর্মদক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও জীবিকাভিত্তিক প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরতা ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রধান অতিথি জনাব মোঃ শরিফুল ইসলাম বলেন, “দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবিকার জন্য তাদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ তাদের আত্মনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।”ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ এনায়েত হোসেন বলেন, “চায়না দূতাবাসের সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করছে। SOLAR কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এমন কিছু দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যা তাদের আত্মনির্ভরতা, জীবিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে।”ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে এবং চায়না দূতাবাসের সহযোগিতায় বাস্তবায়িত SOLAR কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর দক্ষতা, জীবিকা ও সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি তাদের আরও আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।#



ফেসবুকে আমরা