November 6, 2026, 3:36 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রোয়াংছড়িতে ১২ ই এপ্রিল তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা অনুষ্ঠিত হচ্ছে

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- আগামী ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ ই এপ্রিল, রোজঃ- রবিবার, ২০২৬ ইং, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদযাপন ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট রোয়াংছড়ির বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদয়ালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)- এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সন্মতি জ্ঞাপন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।

এই বিষয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার ( বাতকস) কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজীব কুমার তঞ্চঙ্গ্যা জানান,গত ২২ মার্চ রোয়াংছড়ি বটতলী সার্বজনীন বৌদ্ধ বিহারে বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অমিত ভূষণ তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব এবং প্রদীপ তঞ্চঙ্গ্যাকে অর্থ সম্পাদক পদে পদাধিকার দিয়ে একটি বিষু উদযাপন কমিটি গঠন করা হয়। এতে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আলেখ্যং ইউনিয়নে বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বটতলী পাড়ায় অনুষ্ঠিত হবে। আরো জানা গেছে, তেশরা/৩ রা এপ্রিল বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা ( বাতকস্) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ৫ম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়। এতে রোয়াংছড়ি, কক্সবাজার,আলীকদম, কাপ্তাই, রাজস্থলী, রাঙ্গামাটির সদর , বান্দরবান,রমতিয়া- রাজবিলা, নাইক্ষ্যংছড়ি, দেবতাছড়ি-রস্যাবিলি, বিলাইছড়ি, ফারুয়াসহ ১২ টি অঞ্চল কমিটি এবং বাংলাদেশে বসবাসরত তঞ্চঙ্গ্যা জাতি/ সম্প্রদায় অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ঘিলা খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের ৬ তারিখের মধ্যে তালিকা জমা দিতে হবে।

অনুষ্ঠান সূচী অনুযায়ী বিকাল ৫ টায় অথিতি আগমন ৫ঃ১৫ মিনিটে ঘিলা খেলা গোল্ড কাপ টুর্ণামেন্ট শুভ উদ্বোধন, ৫ঃ৩০ মিনিটে আলোচনা সভা, ৬ঃ৪৫ মিনিটে বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ঃ৩০ মিনিটে অথিতি আপ্যায়ন এবং রাত ব্যাপী ১২ অঞ্চল থেকে আসা ঘিলাখেলা প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা, রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির বিষু অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটবে।



ফেসবুকে আমরা