November 8, 2026, 1:01 pm
শিরোনাম:
বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ী সমাবেশ, র‍্যালী ও আলোচনা সভা বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার  আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: শিক্ষকের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অভিভাবকদের মানববন্ধন ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন: চিকিৎসাসেবার মান উন্নয়নে স্বাস্থ্য বিশেষ সহকারী ডঃ জিয়াউদ্দীন হায়দার ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এগিয়ে মানিক আজাদ  অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস ধর্মঘট: জনদুর্ভোগ চরমে, সমঝোতায় অনড় মালিক-শ্রমিক পক্ষ

Reporter Name

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

 

১০-জুলাই শুক্রবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যকার দ্বন্দ ও পাল্টাপাল্টি মারামারির জেরে সৃষ্ট এই অচলাবস্থা নিরসনে এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী।

জানা গেছে, গত সপ্তাহে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় যাত্রী তোলা ও বাস কাউন্টার নিয়ন্ত্রণ নিয়ে দুই জেলার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার জের ধরে উভয় জেলার শ্রমিক ইউনিয়নগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে রাজশাহী নগরী ও চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যে আন্তঃজেলা বাস চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

অচলাবস্থা নিরসনে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের শ্রমিকদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই রুটে বাস চালানো সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষের সাথে আলোচনার চেষ্টা করছি। তবে শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটে না গেলে বাস চালু করা ঝুঁকিপূর্ণ।

রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান জানান,যাত্রীদের ভোগান্তির কথা ভেবে আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি। উভয় জেলার নেতৃবৃন্দকে নিয়ে একটি ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন করা প্রয়োজন।

সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ। বাসের বিকল্প হিসেবে চলাচল করা সিএনজি বা অটোরিকশা চালকরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করছেন। ভুক্তভোগী এক যাত্রী আক্ষেপ করে বলেন, আমরা সাধারণ মানুষ। মালিক-শ্রমিকদের লড়াইয়ের মাসুল কেন আমাদের দিতে হবে? প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করে এই রুটে জনচলাচল স্বাভাবিক করা।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপে দ্রুত সমঝোতা বৈঠক না করলে এই রুটে অস্থিরতা আরও বাড়তে পারে। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের নেতৃবৃন্দকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা