November 8, 2026, 2:21 pm
শিরোনাম:
বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বাগমারায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে স্মরণকালের বৃহৎ র‍্যালি,সমাপনী বক্তব্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তাক আহমেদ।  বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ী সমাবেশ, র‍্যালী ও আলোচনা সভা বেলাবোতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পাটগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার  আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: শিক্ষকের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অভিভাবকদের মানববন্ধন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীর তানোরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগ

Reporter Name

মোঃ সুমোন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

 

 

রাজশাহীর তানোর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইসমত আরা বিবি (৩০) নামে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইধারা গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ: থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের মানিক, আবু ওহাব, মাইনুল ইসলাম, তহুরা বেগম, রহিমা বিবি, নার্গিস বিবি এবং নয়ন আলীর সাথে ইসমত আরা বিবির দীর্ঘদিনের পারিবারিক ও পূর্ব শত্রুতা চলে আসছিল। সেই ক্ষোভ থেকে গত শুক্রবার (২৬ জুন) দুপুরে হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে ইসমত আরার বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। হামলায় ইসমত আরার মুখমণ্ডল, হাত, পা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

থানায় অভিযোগ ও পুলিশের বক্তব্য: ঘটনার পর শারীরিক সুস্থতা ও ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী ইসমত আরা আজ তানোর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ বলেন,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা