September 19, 2026, 7:29 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

Reporter Name

সুমন চৌধুরী,তানোর রাজশাহী প্রতিনিধি:

 

শ্রমিক এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর রেলগেটস্থ সিএনজি মালিক সমিতির অফিসের সামনে ‘ভিশন স্প্রিং’-এর সার্বিক সহায়তায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সভাপতি মাইনুল হক হারু এবং সাধারণ সম্পাদক শ্যামল শেখ।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সিএনজি চালক ও মালিকদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাইনুল হক হারু তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত জনসেবামূলক ধারাবাহিকতার অংশ হিসেবেই এই বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, এই চিকিৎসাসেবা কার্যক্রম কেবল নির্দিষ্ট কোনো এলাকা বা রেলগেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলাজুড়ে এটি পরিচালনা করা হবে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক শ্যামল শেখ তাঁর বক্তব্যে বলেন, “রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির আওতায় মোট ১১টি শাখা রয়েছে, যেখানে প্রায় ১,৩০০ থেকে ১,৪০০ জন চালক ও মালিক যুক্ত রয়েছেন। তবে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুধু চালক বা মালিকদের জন্যই নয়; শিক্ষক, শ্রমজীবী, স্থানীয় সাধারণ মানুষ এবং তাদের পরিবার-পরিজনসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।”

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ দেশনায়ক তারেক রহমানের এই স্লোগানের পথ অনুসরণ করে নেতৃবৃন্দ জানান, তারা কথায় নয়, বরং বাস্তব কাজের মাধ্যমেই জনগণের সেবা করতে চান। সাধারণ জনগণকে সাথে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি হায়দার আলী ও আহসান হাবিব, সহ-সাধারণ সম্পাদক সোহান, অর্থ সম্পাদক ওয়ায়েশ এবং কার্যনির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, মিনারুল ইসলাম, সেলিম রেজা প্রমুখ।



ফেসবুকে আমরা