November 11, 2026, 5:19 am
শিরোনাম:
ধুনটে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছয় মাসের অন্তঃসত্ত্বা; পলাতক আদম ব্যবসায়ী মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মর্যাদার মুকুট নাকি শালীনতার বিজয়, কোন পথে আমাদের মুক্তি? নওগাঁর মান্দা তানইল এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভূট্রু এনামুল নামে দুই জন গ্রেপ্তার  কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ  টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবিঃ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক নড়াইলের নড়াগাতীতে ৩৮ পিস ইয়াবাসহ নারী আটক,
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

Reporter Name

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

​চট্টগ্রামের রাউজান বিনাজুরী জামুয়াইন গ্রামস্থ সাধকপ্রবর শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে শ্রীশ্রীমৎ স্বামী মাধবানন্দ ও শ্রীশ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজী মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব গত ১৪, ১৫ ও ১৬ মে ২০২৬ (বৃহস্পতি, শুক্র ও শনিবার) তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

​তিন দিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল— মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, ভগবতীয় আলোচনা, সম্মাননা প্রদান, পুরস্কার ও বস্ত্র বিতরণ, শ্রীশ্রী গুরু পূজা, গঙ্গা আহ্বান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, বিশ্বশান্তি কামনায় সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ আস্বাদন।

​আশ্রম পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও সংগঠক শ্রী সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাট শ্রীশ্রী রাধামুরারীমোহন সেবাকুঞ্জের মোহন্ত মহারাজ জগৎ গুরু নিত্যানন্দ ধারাচার্য শ্রীশ্রী ১০৮ শ্যামসুন্দর দাস দেবাচার্যজী।

​অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাউজান অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন কেশীঘাট শ্রীধাম বৃন্দাবন হতে আগত নারায়ণ সাধুর উত্তরসূরী ও জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের অধ্যক্ষ কর্মপ্রেমী শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজহিতৈষী শ্রী অরুণ পালিত (বাসু)।

​সভায় প্রধান বক্তা হিসেবে প্রাসঙ্গিক আলোচনা করেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও গণমাধ্যমকর্মী গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। বিশেষ আলোচক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক শ্রী সুমন দাশগুপ্ত।

​পণ্ডিত শ্রী চম্পক চক্রবর্তী (রিটু), সংগঠক শ্রী রাকাশ সরকার ও গীতাপ্রেমী উদয় দের যৌথ ও অপূর্ব সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নিজাম উদ্দিন দেওয়ান এবং ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত মহাজন।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— সংগঠক ডাঃ লিটন শর্ম্মা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সংগঠক হিমাদ্রি পাল ইমন, সংগঠক ডাঃ জনি দাশসহ অনেকে।

​সকাল হতে শুরু হওয়া শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাগীশিক রাউজান সংসদের সভাপতি সংগঠক শ্রী বিটু কান্তি দে ও শিক্ষানুরাগী শ্রী আকাশ দেবনাথ।

​উক্ত প্রতিযোগিতায় রাউজানের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গীতা স্কুল অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য— বিনাজুরী সনাতনী গীতা সংঘ, উত্তর গুজরা ঠাকুরবাড়ি শ্রীশ্রী দুর্গা মা গীতা বিদ্যাপীঠ, কেউটিয়া শ্রীকৃষ্ণ গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী পার্থসারথী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ-জ্বালামুখী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী রাধামাধব গীতা বিদ্যাপীঠ, পূর্ব বিনাজুরী শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির গীতা শিক্ষা বিদ্যাপীঠ এবং দক্ষিণ দেওয়ানপুর যুব কল্যাণ সমিতি গীতা বিদ্যাপীঠ।

​১৫ মে শুক্রবার অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করে দেশের খ্যাতনামা দল শ্রীশ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায় (মাগুরা), শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায় (নেত্রকোণা), শ্রীশ্রী জয় রাখাল সম্প্রদায় (পটুয়াখালী) এবং শ্রীশ্রী গৌর গোবিন্দ সম্প্রদায় (চট্টগ্রাম)।

​বহুমাত্রিক ও ভাবগম্ভীর এই অনুষ্ঠানমালার তিন দিনই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নর-নারী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত ও অনুপম উপস্থিতিতে মুখরিত ছিল জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রম প্রাঙ্গণ।



ফেসবুকে আমরা