September 19, 2026, 6:28 pm
শিরোনাম:
প্রেম, ভক্তি ও পরমাত্মার মহামিলন: ১৯ সেপ্টেম্বর শনিবার মহাসমারোহে উদযাপিত হলো শুভ রাধা অষ্টম রংপুরে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ বৃদ্ধ আট দীর্ঘ অনিশ্চয়তার অবসান: স্বদেশে ফিরে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বম শিশুদের আবেগঘন মুহূর্ত মাদ্রাসায় শিশু নির্যাতন: নিরাপত্তা নিশ্চিতের আহ্বান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিবর্তনের প্রত্যাশা ও বাস্তবতা: কোন পথে প্রিয় বাংলাদেশ? সাত মাসে নিখোঁজ ১৫ হাজারের বেশি শিশু, এখনো সন্ধান নেই ২ হাজারের সীমান্তে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ লালমোহন থানার মাদক অভিযানে। বোরহান উদ্দিনের ইয়াবা ব্যবসায়ী আটক 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রফিক রাজু ক্যাডেট একাডেমির অভিভাবকদের প্রতি এমডি ও প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার পিয়ার আহ্বান

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ- সাদিয়া পারভীন মুক্তা 

 

​রফিক রাজু ক্যাডেট একাডেমির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার পিয়া। অভিভাবকদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় তিনি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন এবং কোনো ধরনের কানকথা বা গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
​বার্তায় বলা হয়, একটি প্রতিষ্ঠান যতই সামনে এগিয়ে যায়, ততই নানা ধরনের সমালোচনা ও কথা তৈরি হতে পারে—এটাই স্বাভাবিক। তবে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে কোনো বাহ্যিক কথা বা অপপ্রচারই মূল লক্ষ্য থেকে প্রতিষ্ঠানকে সরাতে পারবে না। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলা হয়েছে, বাইরের কথায় কান না দিয়ে যেন সবাই শুধু শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার দিকেই মনোযোগ দেন। সবার একটাই অভিন্ন লক্ষ্য—সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
​শিক্ষার মানের সফলতার কথা তুলে ধরে প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার পিয়া জানান, সম্প্রতি প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি, একাডেমির শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে মোট ৩৮ জন বৃত্তি লাভ করেছে; যার মধ্যে ১৪ জন ট্যালেন্টপুলে এবং ২৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
​অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়, এর মাধ্যমেই শিশুরা একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে এবং ভবিষ্যতে কেবল ভালো ফলাফলধারী শিক্ষার্থী নয়, বরং সুশিক্ষিত, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।
​পাশাপাশি শিক্ষার পরিবেশ নিয়ে কঠোর বার্তা দিয়ে তিনি জানান, কোনো ক্লাসে কোনো শিক্ষক যদি দায়িত্ব পালনে অবহেলা করেন বা দায়িত্বহীনতার পরিচয় দেন, বিষয়টি নজরে আসা মাত্রই প্রতিষ্ঠানের স্বার্থে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
​শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়াই প্রতিষ্ঠানের মূল অঙ্গীকার। এই লক্ষ্য সফল করতে শেষ পর্যন্ত সব অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমডি ও প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার পিয়া।



ফেসবুকে আমরা